মালদা

দুটি চোরায় মোটরবাইক ও দেশী মদ সহ গ্রেফতার তিন

বৈষ্ণবনগর থানার পুলিশ শুক্রবার বৈষ্ণবনগরের অন্তর্গত বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি মোটরবাইক ও দেশী মদ সহ গ্রেফতার করে তিনজনকে।জানা যায় বেশ কিছু দিন আগে বৈষ্ণবনগর থানার অন্তর্গত পিটিএস মোড় থেকে একটি মোটরবাইক চুরি হয়। এদিন রাতে বৈষ্ণবনগরের কৃষ্ণপুর চামাগ্রাম থেকে ফারিজুদ্দিন সেখ(৩০) ও কুম্ভীরা এলাকা থেকে সাহাবুদ্দিন(২৮) কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরায় মোটরবাইকগুলি।

            পাশাপাশি এদিন বৈষ্ণবনগর থানার পুলিশ পবিত্র ঈদ ও রথযাত্রা উপলক্ষে টহলদারি করার সময় বীরনগর রাধারামটোলা এলাকা থেকে ৫০ বোতল দেশী মদ সহ সুজিত ঘোষ(৩০) কে গ্রেফতার করে।